https://powerinai.com/

সাম্প্রতিক খবর

আয়ের চেয়ে ব্যয় বেশি, গ্রক চ্যাটবট ব্যবহারে সীমাবদ্ধতা আনল মাস্ক

আয়ের চেয়ে ব্যয় বেশি, গ্রক চ্যাটবট ব্যবহারে সীমাবদ্ধতা আনল মাস্ক আয়ের চেয়ে ব্যয় বেশি, গ্রক চ্যাটবট ব্যবহারে সীমাবদ্ধতা আনল মাস্ক
 

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান গ্রকের এআই চ্যাটবট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। পরিচালন ব্যয় আয়ের তুলনায় অনেক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে গ্রকের এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নির্ধারিত সীমা দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং এআই প্রকল্পের সমন্বিত উদ্যোগ স্পেসএক্সএসআই গত আগস্টে গ্রক বট চালু করে। সে সময় এটিকে বাস্তবভিত্তিক বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম এআই সহযোগী হিসেবে তুলে ধরা হয়েছিল।

সম্প্রতি ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাঁদের সাপ্তাহিক ব্যবহারের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। ফলে তাঁরা গ্রকের এআই এজেন্ট ব্যবহার করতে পারছেন না। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক জানিয়েছেন, বিনা মূল্যে এ সেবা চালু রাখা ব্যয়বহুল। গ্রক পরিচালনার খরচের তুলনায় আয় অনেক কম।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ এআই চ্যাটবটের তুলনায় ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট পরিচালনায় অনেক বেশি কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। কারণ এসব এজেন্ট একাধিক এআই সিস্টেমের সমন্বয়ে জটিল নির্দেশনা বুঝে বিভিন্ন কাজ সম্পন্ন করে।

এদিকে এআই প্রযুক্তির বিপুল পরিচালন ব্যয় সামাল দিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেলের দিকে ঝুঁকছে। স্পেসএক্সএসআইয়ের গ্রক এবং ওপেনএআইয়ের ডটস সেবায় অর্থ পরিশোধকারী গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। অন্যদিকে মেটার মিউজ সেবায় এখনো বিনা মূল্যে কিছু সুবিধা ব্যবহারের সুযোগ রয়েছে।

তবে শুধু সাবস্ক্রিপশন থেকে আয় করে এআই এজেন্ট পরিচালনার বিপুল ব্যয় মেটানো কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মেটা ভবিষ্যতে তাদের এআই সেবায় কেনাকাটার সুবিধাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর সম্ভাবনাও দেখছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।