https://powerinai.com/

সাম্প্রতিক খবর

ফিটনেস ট্র্যাকারে স্বাস্থ্যতথ্য ফাঁসের ঝুঁকি, কতটা নিরাপদ ব্যক্তিগত তথ্য?

ফিটনেস ট্র্যাকারে স্বাস্থ্যতথ্য ফাঁসের ঝুঁকি, কতটা নিরাপদ ব্যক্তিগত তথ্য? ফিটনেস ট্র্যাকারে স্বাস্থ্যতথ্য ফাঁসের ঝুঁকি, কতটা নিরাপদ ব্যক্তিগত তথ্য?
 

স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড ও স্মার্টফোনের বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রতিদিনের হাঁটাচলা, হৃদ্‌স্পন্দন, ঘুমের সময়সহ নানা শারীরিক তথ্য সংরক্ষণ করছেন ব্যবহারকারীরা। শরীরচর্চার অগ্রগতি পর্যবেক্ষণে এসব প্রযুক্তি কার্যকর হলেও ব্যক্তিগত স্বাস্থ্যতথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ফিটনেস ট্র্যাকার থেকে সংগ্রহ করা তথ্য ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাস, চলাচলের সময় ও অবস্থান সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারে। এসব তথ্য অননুমোদিত ব্যক্তির হাতে গেলে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। এমনকি নিয়মিত চলাচলের পথ ও সময় জানা থাকলে অপরাধীরা কাউকে অনুসরণ বা নজরদারিও করতে পারে।

২০১৮ সালে জনপ্রিয় শরীরচর্চার অ্যাপ স্ট্রাভার প্রকাশিত বৈশ্বিক হিটম্যাপ থেকে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনার অবস্থান শনাক্ত করার ঘটনা সামনে আসে। এতে ফিটনেস অ্যাপের অবস্থানসংক্রান্ত তথ্যের নিরাপত্তাঝুঁকি নতুন করে আলোচনায় আসে।

স্বাস্থ্যতথ্যের বাণিজ্যিক ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। ব্যবহারকারীর ঘুমের ধরন, শারীরিক সক্রিয়তা ও জীবনযাপনের অভ্যাস বিশ্লেষণ করে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীকে লক্ষ্য করে বিজ্ঞাপন দেখাতে পারে। একইভাবে বিমা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের শারীরিক কর্মকাণ্ডের তথ্য বিভিন্ন বাণিজ্যিক সিদ্ধান্তে ব্যবহার করতে পারে।

যুক্তরাজ্যের বিমা প্রতিষ্ঠান ভিটালিটি ফিটনেস ট্র্যাকার থেকে পাওয়া হাঁটার হিসাবের ভিত্তিতে গ্রাহকদের পয়েন্ট ও পুরস্কার দিয়ে থাকে। নির্দিষ্ট মাত্রার শারীরিক সক্রিয়তা বজায় রাখলে বিমার নবায়নমূল্য কমানোর সুযোগও রয়েছে। তবে এ ধরনের উদ্যোগে ব্যক্তিগত স্বাস্থ্যতথ্য বাণিজ্যিক কাজে ব্যবহারের বিষয়টি গোপনীয়তা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

ইউগভের ২০২৫ সালের মার্চের এক জরিপে অংশগ্রহণকারীদের ৪৮ শতাংশ জানিয়েছেন, প্রযুক্তিপণ্য থেকে সংগ্রহ করা তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাঁদের জীবনযাপন সম্পর্কে বিস্তারিত জানতে পারে—এ নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

বিশেষজ্ঞদের পরামর্শ, ফিটনেস ট্র্যাকার ব্যবহারের আগে সংশ্লিষ্ট অ্যাপের গোপনীয়তা নীতিমালা ভালোভাবে পড়ে নেওয়া উচিত। কোন ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তা তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা হয় কি না, সেটি যাচাই করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় লোকেশন পারমিশন বন্ধ রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং নিয়মিত নিরাপত্তা সেটিংস পর্যালোচনা করা জরুরি।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।