https://powerinai.com/

সাম্প্রতিক খবর

প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: স্বরাষ্ট্রমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: স্বরাষ্ট্রমন্ত্রী
 

ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, গবেষণা ও উদ্ভাবনী দক্ষতায় গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, শুধু শিক্ষাগত সনদ অর্জন নয়, বাস্তব জ্ঞান ও কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তুলতে হবে।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনের বিশ্ব অর্থনীতি ও শিল্পব্যবস্থা ক্রমেই এআই এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এসব ক্ষেত্রে বিশ্ব দ্রুত এগিয়ে গেলেও বাংলাদেশ কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করা প্রয়োজন। আন্তর্জাতিক প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু চাকরির উপযোগী জনবল তৈরি করা নয়; বরং গবেষণা, মুক্তচিন্তা ও নতুন জ্ঞান সৃষ্টির পরিবেশ গড়ে তোলা। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি গবেষণার সক্ষমতা বাড়ানো জরুরি। শুধু জিপিএ-৫ অর্জন একটি জাতির উন্নতির মাপকাঠি হতে পারে না।

শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল রাখলে চলবে না। উন্নত দেশগুলো থেকে যেসব শিল্প অন্য দেশে স্থানান্তরিত হচ্ছে, সেগুলোর সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ও প্রশিক্ষণসম্পন্ন কর্মী তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে শিক্ষার্থীদের নতুন ধারণা, উদ্ভাবন ও গবেষণায় উৎসাহিত করতে হবে। আগামী ৫০ থেকে ১০০ বছরে বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে চাই, সেই দীর্ঘমেয়াদি লক্ষ্য সামনে রেখে শিক্ষা ও জনশক্তি উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি, সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি, চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।