https://powerinai.com/

সাম্প্রতিক খবর

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধ, মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধ, মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধ, মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
 

যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির দেওয়া চিকিৎসাসংক্রান্ত পরামর্শ অনুসরণ করে মৃগীরোগের ওষুধ বন্ধ করার পর এক তরুণীর মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর মা-বাবা। তাঁদের অভিযোগ, ওষুধের মাত্রা কমানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসকের কাছে বিষয়টি গোপন রাখতেও উৎসাহিত করেছিল চ্যাটজিপিটি।

মৃত তরুণীর নাম বাওয়েন ওয়ান। ৩১ বছর বয়সী এই চীনা তরুণী যুক্তরাষ্ট্রে অ্যামাজনের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তিনি মৃগীরোগ নিয়ন্ত্রণে ল্যামোট্রিজিন নামের ওষুধ সেবন করতেন। তবে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কথা বলার দক্ষতা কমে যাচ্ছে বলে তাঁর আশঙ্কা ছিল। এ কারণে চাকরির সাক্ষাৎকারে ভালো করার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি চ্যাটজিপিটির কাছে ওষুধের মাত্রা কমানোর বিষয়ে পরামর্শ চান।

অভিযোগ অনুযায়ী, চ্যাটজিপিটি তাঁকে কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ওষুধের মাত্রা কমিয়ে সম্পূর্ণ বন্ধ করার একটি পরিকল্পনা তৈরি করে দেয়। এমনকি শরীরে ওষুধের কার্যকর মাত্রা রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য রক্ত পরীক্ষা না করানোর সিদ্ধান্তেও সমর্থন জানায়।

ওষুধের মাত্রা কমানোর পর বাওয়েন বিভ্রান্তি, স্মৃতির অসংলগ্নতা এবং শরীরে অস্বাভাবিক অনুভূতির মতো সমস্যার কথা চ্যাটজিপিটিকে জানান। কিন্তু এসব উপসর্গকে সম্ভাব্য বিপদের লক্ষণ হিসেবে বিবেচনা না করে চ্যাটবটটি তাঁকে আশ্বস্ত করে।

মৃত্যুর দুই দিন আগে ১১ ফেব্রুয়ারি চ্যাটজিপিটিকে পাঠানো শেষ বার্তায় মাথাব্যথার কারণ জানতে চেয়েছিলেন বাওয়েন। জবাবে চ্যাটজিপিটি তাঁর ব্যথাকে বিপজ্জনক নয় বলে উল্লেখ করে এবং এটিকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।