জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে ছবি বা ভিডিও আদান প্রদানের বার্তাও পাঠানো যায়। অনেকেই কাজের প্রয়োজনে একাধিক যন্ত্রে একই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন।
তবে সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্য কেউ গোপনে ব্যবহার করছে কি না, তা জানা প্রয়োজন।
চলুন দেখে নেওয়া যাক আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা রয়েছে। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ডানদিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
এরপর ওপরে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘অ্যাকাউন্ট সেন্টার’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় স্ক্রল করে ‘অ্যাকাউন্ট সেটিংস’ অপশনের নিচে থাকা ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ নির্বাচন করতে হবে।
এরপর ‘সিকিউরিটি অ্যালার্টস’ এর নিচে থাকা ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনে ট্যাপ করে ‘অ্যাকাউন্টস’ এর নিচে থাকা ‘ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় যেসব যন্ত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে।

০ টি মন্তব্য