সাধারণত, অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে এসএমএসগুলো সংরক্ষণ করে। এসএমএস ব্যাকআপ চালু আছে কি না তা জানতে প্রথমে আপনার পুরানো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংস অপশনে যান। তারপর নিচে স্ক্রোল করুন এবং গুগল নির্বাচন করুন এবং পরবর্তী পেজে ব্যাকআপ অপশনে ট্যাপ করুন। সেখানে ব্যাকআপ ডিটেইলস অপশনের নিচে ‘এসএমএস অ্যান্ড এমএমএস’ অপশন দেখা গেলে বুঝতে হবে ব্যাকআপ অপশন চালু রয়েছে।
এটি ছাড়াও, আপনি আপনার ফোনের গুগল ড্রাইভ অ্যাপে প্রবেশ করে আপনার টেক্সট বার্তাগুলি ব্যাক আপ করা হয়েছে কিনা তাও জানতে পারেন। এটি করতে, প্রথমে গুগল ড্রাইভ অ্যাপটি খুলুন এবং ওপরের বাঁ দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। তারপরে ব্যাকআপ অপশনটি নির্বাচন করুন এবং এসএমএস ব্যাকআপ অপশনটি চালু রয়েছে কি না তা জানতে স্মার্টফোন মডেলটিতে ট্যাপ করুন।

০ টি মন্তব্য