ঢাকা, ১০ জুন ২০২৬: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাস্তবায়নাধীন Enhancing Digital Government and Economy (EDGE) প্রকল্পের আওতায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর কর্মকর্তাদের জন্য “Artificial Intelligence (AI) with Cyber Security” শীর্ষক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ৯ জুন থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত এপিবিএন সদর দপ্তরে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ পরিচালনা করছে Power in AI Ltd।
প্রযুক্তিনির্ভর সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ, আধুনিক ও তথ্যনির্ভর করার পাশাপাশি সাইবার ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এপিবিএন কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ, নিরাপদ প্রযুক্তি ব্যবহার এবং আধুনিক ডিজিটাল কর্মপরিবেশে কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, সরকারি ও প্রশাসনিক কাজে এআই-এর ব্যবহার, নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের নীতি, দাপ্তরিক নথি ও নীতিপত্রের সারসংক্ষেপ তৈরিতে এআই-এর প্রয়োগ, কার্যকর প্রম্পট রাইটিং কৌশল, ব্যবহারিক প্রম্পটিং অনুশীলন, সরকারি নথি প্রণয়ন, সাইবার নিরাপত্তার সর্বোত্তম চর্চা, তথ্য সুরক্ষা এবং প্রাসঙ্গিক সাইবার আইন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশাসন, তথ্যপ্রযুক্তি, ব্যবসায়িক উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ এস এম মাহবুবুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের WTO Cell-এর সাবেক মহাপরিচালক জনাব মো. হাফিজুর রহমান, AI Transformation Leader ও Business Innovation Strategist জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, Consul Plus-এর প্রধান পরামর্শক কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম শোভন, Power in AI Ltd-এর Prompt Engineer ও প্রধান প্রশিক্ষক জনাব মোহাম্মদ ফারহান হাবিব ফারাজ, AI Business Solutions Specialist আদিবা আমিন, ICT Leadership Professional জনাব খান মোহাম্মদ কায়সার, এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি, ডিজিটাল উদ্যোক্তা ও AI Educator জনাব রাজিব আহমেদ। এছাড়া প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেয় Power in AI Ltd-এর প্রজেক্ট ম্যানেজার ফারজানা তান্নী।
আয়োজকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে প্রশাসনিক কার্যক্রম, তথ্য বিশ্লেষণ, নথি ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
Power in AI-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার, উন্নত প্রম্পট তৈরির কৌশল, নথি প্রস্তুতকরণ, তথ্য বিশ্লেষণ এবং সাইবার নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, Enhancing Digital Government and Economy (EDGE) প্রকল্পটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য সরকারি ও বেসরকারি খাতে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়ন এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করা।







.jpg)

০ টি মন্তব্য