আধুনিক প্রযুক্তি ও স্মার্ট রিটেইল ব্যবস্থাপনার সমন্বয়ে রাজধানীর উত্তরার সেক্টর ৩-এ যাত্রা শুরু করেছে সুপারশপ ‘আলফু মার্ট’ (Alfu Mart)। নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী, তাজা মাছ-মাংস, কসমেটিকস, শিশুদের পণ্য, শিক্ষামূলক খেলনা, স্টেশনারি ও পোষা প্রাণীর খাবারসহ সব ধরনের পণ্য এক ছাদের নিচে নিয়ে গ্রাহকদের জন্য আধুনিক ও প্রযুক্তিবান্ধব কেনাকাটার নতুন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সুপারশপটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ গোলাম সরোয়ার রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রযুক্তি ও ব্যবসায়ী খাতের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।

আধুনিক রিটেইল অটোমেশন ও ডিজিটাল পেমেন্ট সুবিধাসম্পন্ন আলফু মার্টে দ্রুত ও ঝামেলামুক্ত বিলিং ব্যবস্থার পাশাপাশি গ্রাহকদের জন্য রয়েছে অনলাইনে কেনাকাটার সুযোগ। সরাসরি আউটলেটে আসার পাশাপাশি ক্রেতারা প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট ([alfumart.com](https://alfumart.com)) ভিজিট করে ঘরে বসেই পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন।
সুপারশপটিতে গ্রোসারি ও দৈনন্দিন বাজারসদাইয়ের পাশাপাশি তাজা মাছ-মাংস, ফলমূল ও সবজি, কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য, শিশুদের সামগ্রী, পরিবেশবান্ধব ও শিক্ষামূলক খেলনা, স্টেশনারি এবং পোষা প্রাণীর খাবার ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে। এ ছাড়া কেনাকাটার ফাঁকে ক্রেতাদের স্বস্তিদায়ক অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে আধুনিক জুস ও কফি কর্নার।
আলফু মার্টের উদ্যোক্তা মোঃ গোলাম সরোয়ার রাসেল বলেন, “বর্তমান সময়ে মানুষের ব্যস্ত জীবনে কেনাকাটাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করাই আমাদের মূল লক্ষ্য। অফলাইন আউটলেটের পাশাপাশি আমাদের ওয়েবসাইট *alfumart.com*-এর মাধ্যমে ক্রেতারা যেন যেকোনো সময় নির্ঝঞ্ঝাটভাবে বাজারসদাই করতে পারেন, সে ব্যবস্থা রাখা হয়েছে। আমরা পণ্যের গুণগত মান, সঠিক মূল্য, পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা কেবল একটি সাধারণ সুপারশপ নয়, বরং প্রযুক্তিনির্ভর আধুনিক রিটেইল ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের আস্থা অর্জন করতে চাই। ক্রেতারা যেন ডিজিটাল পেমেন্ট ও স্মার্ট শপিংয়ের মাধ্যমে সেরা অভিজ্ঞতা পান, সেটিই আমাদের প্রত্যাশা।”
উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে আলফু মার্ট। উদ্বোধনী সপ্তাহজুড়ে আউটলেট ও অনলাইনে নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং নির্দিষ্ট পণ্যে ‘Buy 1 Get 1 Free’ অফার থাকছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোঃ গোলাম সরোয়ার রাসেল জানান, গ্রাহকদের চাহিদা ও বাজার সম্ভাবনা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলফু মার্টের শাখা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে ই-কমার্স ও ডিজিটাল সেবা আরও শক্তিশালী করে আলফু মার্টকে দেশের একটি শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত স্মার্ট সুপারশপ চেইন হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈচিত্র্যময় পণ্যসম্ভার এবং অনলাইন-অফলাইন সমন্বিত সেবার মাধ্যমে আলফু মার্ট উত্তরাবাসীর দৈনন্দিন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে।











০ টি মন্তব্য