https://powerinai.com/

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রপ্তিতে ই-ক্যাবের হ্যাট্রিক

১ মিনিটে পড়ুন
ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রপ্তিতে ই-ক্যাবের হ্যাট্রিক ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রপ্তিতে ই-ক্যাবের হ্যাট্রিক

এবার ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রাপ্তিতে হ্যাট্রিক করলো ব্যবসায়ের ডিজিটাল রূাপান্তরের অন্যতম বাণিজ্যিক সংগঠন ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইক্যাব। সোমবার (১২ ডিসেম্বর) প্রথম বারের মতো জাতীয়ভাবে উদযাপিত ষষ্ঠ ডিজিটাল বাংলাদেশ মেলায় ই-ক্যাবের অনন্য উদ্যোগ ‘ডিজিটাল পল্লী’- এর জন্য এই সম্মাননা পেলো সংগঠনটি। 


বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। এসময় ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন। 


এরআগে করোনাকালীন ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে অবদান রাখায় ২০২০ সালে এবং লকডাউনে অনলাইনে জমজমাট কোরবানির হাট ‘ডিজিটাল হাট’ উদ্যোগের জন্য ডিজিটাল বাংলাদেশ পুরস্কার জয় করেছিলো ই-ক্যাব।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।