https://powerinai.com/

টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে

টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে

শনিবার থেকে শুরু হওয়া গোলযোগের ফলে ২০ লাখের মতো ব্যবহারকারী হারিয়েছে কাকাওটক। দক্ষিণ কোরিয়াভিত্তিক এ মেসেজিং অ্যাপের খারাপ সময়ের ফল ঘরে তুলেছে টেলিগ্রামের মতো বিকল্প মাধ্যমগুলো।


২০১০ সালে চালুর পর সবচেয়ে বড় ধরনের বিভ্রাটের মুখে পড়ে কাকাওটক। এতে লাইন ও টেলিগ্রামের মতো বিকল্প মেসেজিং অ্যাপগুলো এ সুযোগে নতুন গ্রাহক পেয়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক সার্চ ইঞ্জিন ম্যাভার করপোরেশনের অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান লাইনের ব্যবহারকারী প্রায় তিন গুণ বেড়েছে। গত শুক্রবার নাগাদ অ্যাপটির ব্যবহারকারী যেখানে ছিল ৪ লাখ ৩০ হাজার, রোববার তা ১২ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে।


ইন্ডাস্ট্রি ট্র্যাকার ওয়াইজঅ্যাপের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার কাকাওটকের ব্যবহারকারী ছিল ৩ কোটি ৯০ লাখ ৫ হাজার, যা গত শুক্রবারের ৪ কোটি ১১ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৭ হাজার কম।


টেলিগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীও বেড়েছে বলে জানায় ওয়াইজঅ্যাপ। সোমবার এক টুইটে টেলিগ্রাম জানায়, দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপের একটিতে পরিণত হয়েছে টেলিগ্রাম। আমরা আমাদের এ নতুন গ্রাহকদের স্বাগত জানাই। আশা করি, তারা আমাদের অনেকগুলো ডাটা সেন্টার অবকাঠামোর আওতায় স্থিতিশীল সংযোগ উপভোগ করবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।