স্মার্ট ব্যান্ড এখন শুধু সময় দেখার যন্ত্র নয়। হাঁটাচলা, ব্যায়াম, ঘুমের হিসাব থেকে শুরু করে হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণেও এটি ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীদের জন্য এবার শাওমি স্মার্ট ব্যান্ড ১১ বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এতে রয়েছে ১.৭২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৫০টির বেশি স্পোর্টস মোড এবং একবার চার্জে সর্বোচ্চ ২১ দিন ব্যবহারের সুবিধা।
ডিসপ্লে ও স্বাস্থ্য পর্যবেক্ষণ
স্মার্ট ব্যান্ডটিতে ১.৭২ ইঞ্চির অ্যামোলেড টাচস্ক্রিন আছে, যার রেজল্যুশন ২১২×৫২০ পিক্সেল। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ২ হাজার নিট, তাই উজ্জ্বল আলোতেও তথ্য দেখা সহজ হবে। স্বাস্থ্য পর্যবেক্ষণে ডুয়াল-এলইডি ও ডুয়াল-পিডি অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ২৪ ঘণ্টা হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) দেখা যাবে। অক্সিজেনের মাত্রা কমে গেলে কম্পনের মাধ্যমে সতর্কবার্তাও দেবে ব্যান্ডটি।
শাওমি স্মার্ট ব্যান্ড ১১ এক নজরে
- ডিসপ্লে: ১.৭২ ইঞ্চি অ্যামোলেড, ২১২×৫২০ পিক্সেল, সর্বোচ্চ ২ হাজার নিট
- স্বাস্থ্য সুবিধা: ২৪ ঘণ্টা হৃদস্পন্দন ও SpO2 পর্যবেক্ষণ, স্ট্রেস পর্যবেক্ষণ, নারীদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য
- স্পোর্টস মোড: ১৫০টির বেশি, ৫এটিএম পানি প্রতিরোধী
- ব্যাটারি: ২৩৩ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, পূর্ণ চার্জে প্রায় ৯০ মিনিট
- সংযোগ: ব্লুটুথ ৫.৪, এনএফসি
ঘুম, ব্যায়াম ও ব্যাটারি
ঘুমের সময় ও বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণে আছে স্লিপ ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। সাঁতারের সময়ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করতে পারবে ব্যান্ডটি। শাওমির দাবি, হালকা ব্যবহারে একবার চার্জে সর্বোচ্চ ২১ দিন চলবে। স্বাভাবিক ব্যবহারে চলবে ১০ দিন, আর অলওয়েজ অন ডিসপ্লে চালু রাখলে প্রায় ৬ দিন। এছাড়া ফোনের ক্যামেরা দূর থেকে নিয়ন্ত্রণ এবং শর্টকাট জেসচারের সুবিধা আছে। অ্যান্ড্রয়েড ৮ বা পরবর্তী এবং আইওএস ১৪ বা পরবর্তী সংস্করণের ফোনের সঙ্গে এটি চলবে, এ জন্য দরকার হবে মি ফিটনেস অ্যাপ।
শাওমি স্মার্ট ব্যান্ড ১১-এর দাম
| বাজার দাম বাংলাদেশি মুদ্রায় (আনুমানিক) | ||||
|---|---|---|---|---|
| ইউরোপ | ৫৯.৯৯ ইউরো | ৮ হাজার ২২২ টাকা | ||
| সংযুক্ত আরব আমিরাত | ১৮৯ দিরহাম | প্রায় ৫ হাজার টাকা |
যুক্তরাজ্যের বাজারে এটি মিডনাইট ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার ও মিস্টিক রোজ, এই তিন রঙে পাওয়া যাচ্ছে। সাধারণ সংস্করণের পাশাপাশি অ্যালুমিনিয়াম ও সিরামিক ফিনিশের বিশেষ সংস্করণও আছে। তবে বাংলাদেশে কবে এবং কত দামে মিলবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য নেই। স্বাস্থ্য ও শরীরচর্চার হিসাব রাখতে চান, এমন ব্যবহারকারীদের জন্য শাওমি স্মার্ট ব্যান্ড ১১ আকর্ষণীয় বিকল্প হতে পারে।



০ টি মন্তব্য