https://powerinai.com/

সাম্প্রতিক খবর

কোডিং ছাড়াই গেম তৈরি, নতুন এআই প্ল্যাটফর্ম আনছে গুগল

কোডিং ছাড়াই গেম তৈরি, নতুন এআই প্ল্যাটফর্ম আনছে গুগল কোডিং ছাড়াই গেম তৈরি, নতুন এআই প্ল্যাটফর্ম আনছে গুগল
 

‎এবার প্রোগ্রামিং না জেনেও তৈরি করা যাবে নিজের পছন্দের ভিডিও গেম! এআই প্রযুক্তির সাহায্যে গেম তৈরির সুযোগ দিতে ‘প্লেগ্রাউন্ড’ নামের একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে গুগল ল্যাবস।

এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা সাধারণ ভাষায় লিখে জানাতে পারবেন, কেমন গেম তৈরি করতে চান। সেই নির্দেশনা অনুযায়ী গেমের চরিত্র, পরিবেশ, খেলার নিয়ম ও বিভিন্ন ফিচার তৈরি এবং পরিবর্তন করা যাবে।

শুধু গেম তৈরি নয়, ওয়েব ব্রাউজারেই সেগুলো পরীক্ষা করে খেলা এবং অন্যদের সঙ্গে শেয়ার করার সুবিধাও থাকছে। ফলে গেম তৈরিতে আগ্রহী নতুন ব্যবহারকারীদের জন্য কাজটি আরও সহজ হতে পারে।

গুগল জানিয়েছে, প্লেগ্রাউন্ড প্রচলিত গেম তৈরির সফটওয়্যারের বিকল্প নয়। প্ল্যাটফর্মটির কিছু সুবিধা ব্যবহারে গুগল ওয়ান মেম্বারশিপ প্রয়োজন হবে। পাশাপাশি গেম তৈরির অভিজ্ঞতা আরও উন্নত করতে ইউনিটির সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।