ইট দিয়ে টেনিস কোর্টের আকারের দেয়াল তৈরি করতে রোবটের সময় লেগেছে মাত্র চার ঘণ্টা। ১০৫ ফুট লম্বা আর্মযুক্ত রোবটটির নাম হ্যাড্রিয়ান এক্স ব্রিকলেয়িং। এটি তৈরি করেছে অস্ট্রেলিয়ান কোম্পানি এফবিআর। একটি কমপিউটার এইডেড ডিজাইন (সিএডি প্ল্যান) এর উপর ভিত্তি করে, রোবটটি ইট ট্রাকে তোলে, সার্কুলার স দিয়ে ইট কাটে। আঠা লাগিয়ে ইটের ওপর ইট বসায়। এফবিআর জানিয়েছে, রোবটটি তিনতলা বাড়ি তৈরি করতেও সক্ষম।
আরও পড়ুন









